1 Answers

সেনবাগ গ্রামের পরিবেশগত সমস্যা তথা পানিদূষণ নিরসনে বেশকিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।

প্রথমত, পানিতে কোনো শিল্পকারখানার বর্জ্য যাতে না মিশতে পারে সেজন্য আইনি পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সচেতন হতে হবে। অর্থাৎ আইন প্রণয়নের মাধ্যমে নদীর পানিতে কারখানার বর্জ্য ফেলতে না দেওয়া। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।

দ্বিতীয়ত, শিল্প ও কলকারখানার বর্জ্য পানিতে পড়ার আগে তা পরিশোধন তথা দূষণমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তৃতীয়ত, নদীর পানির স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখা প্রয়োজন। নদীর তলদেশে যাতে পলি জমা না হতে পারে সেজন্যে নিয়মিত ড্রেজিং-এর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

চতুর্থত, কীটনাশক, ছত্রাক নাশক ও রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার বন্ধ করে দেয়া প্রয়োজন। তেলবাহী জাহাজ ও ট্যাংকের তেল যাতে নদীতে না পড়ে সেদিকে দৃষ্টি রাখতে হবে।

পঞ্চমত, পানি দূষণ রোধে পোস্টারিং, সভা- সমাবেশ করে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে।

উপরের পদক্ষেপগুলোর মাধ্যমেই সেনবাগ গ্রামের উল্লিখিত পরিবেশগত সমস্যা নিরসন সম্ভব।

6 views

Related Questions