1 Answers

উক্ত সামাজিক সমস্যা নিরসনে অর্থাৎ যৌতুক সমস্যা নিরসনে আমি সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপকে অগ্রাধিকার দিব।

এক্ষেত্রে অর্থাৎ যৌতুক সমস্যা নিরসনে আমার সুপারিশ হলো: 

সামাজিকভাবে যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে যাতে জনগণ এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হতে পারে। সংবিধানে মহিলাদের অধিকার রক্ষার জন্যে পারিবারিক আইন, উত্তরাধিকার আইন, যৌতুক বিরোধী আইন, নারী নির্যাতন, আইন প্রণয়ন এবং সেগুলো বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা ও পদক্ষেপ নিতে হবে। মেয়েদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং তাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের গ্রাম ও শহরাঞ্চল সর্বত্র যৌতুক বিরোধী আন্দোলন জোরদার করে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। যারা যৌতুক দাবি করে তাদের বিয়েতে যোগদান থেকে বিরত থাকতে হবে। এদের সামাজিকভাবে সব কাজে প্রত্যাখান করতে হবে। নিজেরা তাই যৌতুক দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকলে তা অন্যকেও উৎসাহিত করে। যৌতুক প্রথাকে সমূলে উৎপাটনের জন্যে - সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

5 views

Related Questions