1 Answers
হ্যাঁ, আমি মনে করি, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব সামাজিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক।
শিল্পায়ন ও নগরায়ণ ওতপ্রোতভাবে জড়িত। ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণজীবন ছেড়ে নগরজীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই হলো নগরায়ণ। শিল্পায়ন ও নগরায়ণ সামাজিক জীবনে গতিশীলতা বৃদ্ধি করে। বাংলাদেশে স্বাধীনতা উত্তর কাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। এসব শিল্পের সম্প্রসারণে গ্রামের অনেক দক্ষ ও অদক্ষ শ্রমিক শুধু বেকারত্ব ঘুচাতে নগরজীবন গ্রহণ করেছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে মানুষের মধ্যে কর্মব্যস্ততা বেড়েছে। পুরুষের পাশাপাশি মেয়েরাও উপার্জন করছে। শিল্পায়ন ও নগরায়ণের কারণে শহর সমাজে গতিশীলতা গ্রামের তুলনায় অধিক পরিলক্ষিত হয়। দৈনন্দিন কার্য সম্পাদনের মাধ্যমে সামাজিক মানুষ তার উন্নতি ঘটায়। ফলে, পেশাগত পদ, সামাজিক মর্যাদা, রাজনৈতিক ক্ষমতা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দ্রুত গতিশীলতা সৃষ্টি হয়।
সুতরাং, উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব সামাজিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে।