1 Answers
উদ্দীপকের দৃশ্যকল্প-দুই এ বর্ণিত সামাজিক গতিশীলতার ধরণটি হচ্ছে উল্লম্ব গতিশীলতা। এ ধরনের গতিশীলতা সমাজ পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে।
উল্লম্ব গতিশীলতা হচ্ছে এমন এক ধরনের গতিশীলতা যেখানে ব্যক্তির মর্যাদার পরিবর্তন উর্ধ্ব বা নিম্নমুখী হয়ে থাকে। অর্থাৎ উঁচু- নিচু স্তরে বিভক্ত সমাজে ব্যক্তির কোনো নির্দিষ্ট স্তর থেকে উঁচু কিংবা নিচু স্তরে স্থায়ী গমনকে উল্লম্ব গতিশীলতা বলে। এ ধরনের অবস্থা মর্যাদাগত বিন্যাসের ক্ষেত্রে বা অন্য কোনো স্তরবিন্যাসের ক্ষেত্রেও হতে পারে। যেমন- কোনো ব্যক্তি নিজের শ্রেণি বা মর্যাদাগোষ্ঠী থেকে উপরের শ্রেণি ও মর্যাদাগোষ্ঠীতে প্রবেশ করে, আবার মর্যাদাগত অবস্থানের অধ:পতন ঘটলে ব্যক্তি নিচের স্তরে নেমে যেতে পারে। অর্থাৎ সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক গতিশীলতা সহায়ক কিংবা অন্তরায় হতে পারে।
উদ্দীপকের রাধানাথ বর্মণ উল্লম্ব সামাজিক গতিশীলতার মাধ্যমে নিজের মর্যাদার পরিবর্তন সাধন করেছেন। তিনি মাছ ধরা পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও নিজের লেখাপড়াকে চালিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশা গ্রহণ করেছে। অর্থাৎ উল্লম্ব গতিশীলতা এক্ষেত্রে কাজ করেছে। তার এ ধরনের গতিশীলতার ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিশেষে বলা যায় যে, এ ধরনের সামাজিক গতিশীলতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।