1 Answers
হ্যাঁ, আমি মনে করি, কর্মজীবী নারীরা আবাসন ও যাতায়াত সমস্যা ছাড়া আরও কতকগুলো সমস্যার সম্মুখীন হয়।
পারিবারিক সমস্যার কারণে কর্মজীবী নারীদের দক্ষতায় ঘাটতি দেখা দেয়। ফলশ্রুতিতে কর্মজগতে প্রত্যাশানুযায়ী সাফল্য অর্জন সম্ভব হয়ে ওঠে না। বেতন বৈষম্য ও কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ নারীদের শারীরিক ও মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। কোনো কোনো ক্ষেত্রে যেমন- গার্মেন্টস, নির্মাণ শিল্প বা কৃষিক্ষেত্রে কর্মজীবী নারীর সামাজিক মর্যাদার অভাব তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে।
উদ্দীপকে দেখা যায় দীপিকার জন্ম রাজশাহীতে। কিন্তু চাকরির সুবাদে সে এখন ঢাকায় থাকে। কিন্তু অফিসের আশেপাশে বাড়ি ভাড়া না পেয়ে, অবিবাহিতা দীপিকা তার চাচার বাসায় থাকে। চাচার বাসা অফিস থেকে দূরে হওয়ায় রাস্তঘাটে তাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়।
সুতরাং দীপিকার ক্ষেত্রে কর্মজীবী নারীর আবাসন ও যাতায়াত সমস্যা প্রতিফলিত হয়েছে। তবে কর্মজীবী নারীরা আবাসন ও যাতায়াত সমস্যা ছাড়া পারিবারিক সমস্যা, বেতন বৈষম্য, সামাজিক মর্যাদার অভাব ইত্যাদি সমস্যার সম্মুখীন হন।