1 Answers

উদ্দীপকে সামাজিক পরিবর্তনের দুটি ধরনের ইঙ্গিত রয়েছে। এগুলো হলো- পরিকল্পিত পরিবর্তন ও অপরিকল্পিত পরিবর্তন। তবে উক্ত ধরনগুলো ছাড়া সামাজিক পরিবর্তনের আরও কতকগুলো ধরন দেখা যায়।

ম্যাকাইভার ও পেজ তাদের Society: An Introductory Analysis গ্রন্থে সামাজিক পরিবর্তনের তিনটি ধরনের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো-

প্রথম ধরনের সামাজিক পরিবর্তনের উদাহরণ হিসেবে উদ্ভাবনের কথা বলা হয়। এ ধরনের পরিবর্তন হঠাৎ করে ঘটে থাকে, এ ধরনের উদ্ভাবন বিশ্ববাসীর কাছে প্রকাশের আগে সাধারণত একটি দীর্ঘ ধারাবাহিক প্রস্তুতির ধাপ থাকে এবং এক সময় এটি বাস্তবে রূপ নেয়। টেলিফোন, কার, অ্যারোপ্লেন, বেতার এবং আরও অনেক ধরনের উদ্ভাবনের ইতিহাস এ পরিবর্তনকে ব্যাখ্যা করে।

দ্বিতীয় ধরনের পরিবর্তন ভৌগোলিকভাবে উপস্থাপিত হতে পারে। এছাড়া এ প্রকারের পরিবর্তন অর্থনৈতিক প্রপঞ্চ এবং জনসংখ্যা প্রপঞ্চের দীর্ঘ সময়ের বৈশিষ্ট্যমণ্ডিত। নগরের উদ্ভব এবং পতন, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ও পতনে এ ধরনের সামাজিক পরিবর্তন ঘটে থাকে।

তৃতীয় ধরনের পরিবর্তন দ্বিতীয় প্রকারের পরিবর্তনের অনেকটা অনুরূপ। মানবসমাজের প্রকৃতির মতো অনেক প্রপঞ্চ চক্রাকার ধারার চিন্তাধারা এ ধরনের পরিবর্তনের উদাহরণ।

5 views

Related Questions