1 Answers

উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত বিষয় তথা সমাজের সাথে সম্প্রদায়ের কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান।

মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হচ্ছে সমাজ। তাই সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যেখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। পক্ষান্তরে, সম্প্রদায়ের সদস্যরা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে এবং তাদের জীবনের মৌলিক ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করে এবং একই আচার-আচরণ তথা জীবনপ্রণালিতে অভ্যস্ত হয়। একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে তাই সমাজের পরিধি ব্যাপক। অন্যদিকে, সম্প্রদায়ের পরিধি সমাজের চেয়ে ক্ষুদ্র। কেননা সম্প্রদায় সমাজেরই একটা অংশ। মানুষের একাধিক উদ্দেশ্য সাধনের জন্যে সমাজ গড়ে ওঠে। কিন্তু জীবনের মৌল ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করার জন্যে সম্প্রদায় গড়ে ওঠে। সমাজের সদস্যদের ভেতর সামাজিক মানসিকতা কাজ করে। অপরপক্ষে, সম্প্রদায়ের সদস্যদের মধ্যে স্বজাত্যবোধ কাজ করে। সমাজ রাষ্ট্র প্রদত্ত নিয়মকানুনের দ্বারা পরিচালিত হয়। পক্ষান্তরে, সম্প্রদায়ের কার্যক্রম তাদের নিজয় বিধি-নিষেধ মোতাবেক পরিচালিত হয়। সমাজ যেখানে একটি বিমূর্ত প্রত্যয় সেখানে সম্প্রদায় একটি মূর্ত প্রত্যয়। একটি সমাজে অনেকগুলো বা বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে। যেমন: মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। অন্যদিকে সম্প্রদায় শুধু একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্দেশ করে। যথা: জেলে সম্প্রদায়, তাঁতি সম্প্রদায়, দলিত সম্প্রদায় ইত্যাদি।

উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে গুণগত ও মাত্রাগত পার্থক্য থাকলেও সমাজ থেকে সম্প্রদায়কে বিচ্ছিন্ন করা যায় না। কেননা একজন ব্যক্তি একই সাথে সমাজ ও সম্প্রদায়ের সদস্য।

5 views

Related Questions