1 Answers

উদ্দীপকের আয়াতে ইঙ্গিতকৃত বিষয় তথা ভ্রাতৃত্বের গুরুত্ব অপরিসীম। ইসলামি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ইমানের দাবি। আল্লাহ ও তাঁর রাসুল (স) এর উপর ইমান আনার সাথে সাথে পৃথিবীর সকল মুসলমান পরস্পর ভাই হয়ে যায়। সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা ভ্রাতৃত্ব পরস্পরের প্রতি গভীর প্রেমের বন্ধন। এ বন্ধন ছিন্ন হবার নয়। ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার জন্য বিশ্বের সকল মুসমানকে এক ভ্রাতৃত্বের বন্ধনে  আবদ্ধ হতে হবে। কুরআনে আছে, 'তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না' (সুরা আলে ইমরান : ১০৩)।

ভ্রাতৃত্ব মানবতার ঐক্য প্রতিষ্ঠা করে। স্থান, কাল, বর্ণ, বংশ, ভাষার পার্থক্য দূর করে মানবতার ভিত্তিতে পৃথিবীর সকল মানুষকে এক ভ্রাতৃত্ববোধে একত্র হওয়ার আহ্বান জানায়। রাসুল (স) বলেন, 'অনারবগণের উপর আরবগণের যেমন কোনো শ্রেষ্ঠত্ব নেই তেমনি আরবগণের উপরও অনারবগণের কোনো শ্রেষ্ঠত্ব নেই'।

শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির লক্ষ্যে সকল মানুষ বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে সংঘবদ্ধ হয়ে কল্যাণের পথে অগ্রসর হয়। ভ্রাতৃত্বের মাধ্যমে পারস্পরিক সাহায্য-সহযোগিতা বৃদ্ধি পায়। সুতরাং আমাদের মনের আত্মোপলব্ধি জাগিয়ে তুলতে ভ্রাতৃত্ববোধ সচল করতে হবে।

4 views

Related Questions