1 Answers

উদ্দীপকের শিক্ষকের মন্তব্যে হাদিসের বিশুদ্ধতার দিকটি ফুটে উঠেছে। গ্রহণযোগ্যতার জন্য হাদিসের বর্ণনাসূত্র হলো সনদ। মানুষ যেসব হাদিসের ওপর আমল করবে তা কোন রাবি দ্বারা, কোন সময়ে বর্ণনা করা হয়েছে এবং বর্ণনাকারীদের নামের পারস্পরিক ক্রমধারা জানা থাকা আবশ্যক। এতে করে মানুষ অকাট্য জ্ঞান অর্জন করতে পারে। উদ্দীপকে শিক্ষকের মন্তব্যে এ বিষয়গুলো ফুটে উঠেছে।

উদ্দীপকে হাদিসকে রাসুল (স)-র আদর্শ এবং ইসলামের খুঁটিস্বরূপ তুলনা করা হয়েছে। শিক্ষক মনে করেছেন এ ধরনের হাদিসের বিশুদ্ধতার প্রয়োজন রয়েছে। সনদের সঠিক ধারাবাহিকতা বিশুদ্ধতার পরিচয় বহন করবে। অনেক সময় একই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এক্ষেত্রে বিচার-বিশ্লেষণ করে সঠিক হাদিস গ্রহণ করে আমল করতে হলে এর সনদ বা বর্ণনাসূত্র সম্পর্কে জানতে হবে। শিক্ষকের মন্তব্যে এ বিষয়টিই প্রতীয়মান হয়েছে। শিক্ষক এ বক্তব্যের মাধ্যমে মানুষ যেন সঠিকভাবে শরিয়ত অনুসরণ করতে পারে সে ব্যাপারে সতর্ক করেছেন।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শিক্ষকের মন্তব্যটি হাদিসের সঠিক নির্দেশনা অনুসরণ করতে বিশুদ্ধ হাদিস গ্রহণের দিকটি তুলে ধরে।

5 views

Related Questions