1 Answers
উদ্দীপকের আয়াতে ভ্রাতৃত্বের প্রতি আলোকপাত করা হয়েছে। পৃথিবীর সকল মানুষ পরস্পর ভাই ভাই। ভ্রাতৃত্ব হলো পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ক। ইসলামি বিধান মতে মানুষে-মানুষে কোনো ভেদাভেদ নেই। সকল মানুষের আদি পিতা আদম (আ) এবং আদি মাতা হাওয়া (আ)। ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদিতে পার্থক্য থাকলেও সকলেরই জন্ম এক পিতা-মাতা থেকে। বিশ্বের সকলের মধ্যে রয়েছে মূলগত ভ্রাতৃত্ব। মানবজাতি একটি দেহের মতো। দেহের অঙ্গ-প্রত্যঙ্গকে যেমন পৃথক করে দেখা যায় না তেমনিভাবে সমাজে বসবাসকারী লোকদের পরস্পরের তুলনায় খাটো করে দেখা যায় না। মানুষ হিসেবে সকলের মর্যাদাই সমান। মানুষ মানুষকে প্রকৃত মর্যাদা দেবে।
উদ্দীপকের আয়াতটি-
'হে মানুষ! নিশ্চয় আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রভুক্ত বানিয়েছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো' (সুরা হুজুরাত : ১৩)।
সুতরাং এ আয়াতের মাধ্যমে ভ্রাতৃত্ব তথা বিশ্বভ্রাতৃত্ব প্রকাশিত'।