1 Answers
রোমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে ভর্তি হয়েছে। আমরা জানি, সমাজবিজ্ঞান আমাদের সমসাময়িক এবং অতীত সমাজের বিভিন্ন ঘটনা বা অবস্থা নিয়ে আলোচনা করে। এছাড়া সমাজবিজ্ঞান গ্রামীণ এবং শহুরে সমাজকাঠামো, শ্রেণিবিন্যাস, সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়েও ব্যাখ্যা বিশ্লেষণ করে। এর পাশাপাশি সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক তত্ত্বের বাস্তবভিত্তিক প্রয়োগ নিয়েও বিস্তৃত আলোচনা করে থাকে।
উদ্দীপকের রোমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে সে বিষয়ের ক্লাশেও শিক্ষক তার চারপাশের বিভিন্ন সমসাময়িক এবং অতীত সমাজের বিভিন্ন ঘটনা বা অবস্থা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এছাড়া শিক্ষক গ্রামীণ সমাজের এমন অনেক কিছুই আলোচনা করেন, যা রোমেলের গ্রামে দেখা অভিজ্ঞতার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, রোমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে ভর্তি হয়েছে।