1 Answers

আমি মনে করি, খাদিজার পরিবার দাদা-দাদীর অবর্তমানে মনস্তাত্ত্বিক কাজ ব্যাহতজনিত সমস্যার সম্মুখীন হতো।

আমরা জানি, সন্তান-সন্ততির আবেগীয় চাহিদা মেটানো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। শিশুকাল, বাল্যকাল, কৈশোরকাল এমনকি যৌবনেও সন্তান-সন্ততি বাবা-মার আদর স্নেহের প্রত্যাশী। বাবা-মা সন্তানদের এসব আবেগীয় চাহিদা পূরণে সচেষ্ট থাকেন। উদ্দীপকের খাদিজার পরিবারের মতো কোনো পরিবারে বাবা-মা ব্যস্ততার কারণে এ চাহিদা পূরণ করতে না পারলে সেক্ষেত্রে দাদা-দাদী কিংবা নানা- নানি তা পূরণ করে থাকেন। যেমনটা আমরা মিতার পরিবারে দেখতে পাই। কিন্তু কোনো কারণে যদি দাদা-দাদী কিংবা নানা-নানি পরিবারে না থাকেন সেই সাথে বাবা-মাও মনস্তাত্ত্বিক কাজগুলো না করেন সেক্ষেত্রে প্রভূত সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ, অনাদরে মানুষ হলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভোগে। ফলে ভবিষ্যতে বেপরোয়া জীবনযাপন করে এবং অপরাধপ্রবণ হয়। শুধু তাই নয় শিশুর সামজিকীকরণও প্রবলভাবে ব্যাহত হয় আর সামাজিকীকরণ ব্যাহত হলে শিশু সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে বেড়ে ওঠতে পারে না। যা শিশুকে ভবিষ্যতে অপরাধী করে তুলতে পারে। উদ্দীপকের মিতার পরিবারেও যদি দাদা-দাদী না থাকতেন তাহলে মিতা ও তার ভাই অনাদরে বড় হতো, যা তাদের ভবিষ্যৎ জীবনে চরম নেতিবাচক প্রভাব ফেলত।

5 views

Related Questions