1 Answers

শংকর কুমারের পৈতৃক ব্যবসা অবলম্বন জাতিবর্ণ প্রথার বংশগত বা পৈতৃক পেশা বৈশিষ্ট্যটিকে নির্দেশ করছে।

অতীতে হিন্দুধর্মে ব্যক্তির পেশা নির্ধারিত হতো বর্ণপ্রথা অনুযায়ী। পিতার পেশাই বংশানুক্রমে পুত্র গ্রহণ করত। সেক্ষেত্রে পেশা পরিবর্তন সহজসাধ্য ছিল না। তাছাড়া বর্ণপ্রথাকে শ্রম বিভাজন ব্যবস্থা বলে অনেকে যুক্তি দিয়েছেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগের কথা বলে বর্ণপ্রথাকে সামাজিক স্বীকৃতি দিয়েছেন।

উদ্দীপকে উল্লিখিত শংকর কুমার সাহা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নারায়ণগঞ্জ শহরে তার বিরাট ব্যবসা। যুগযুগ ধরে তিনি একই ব্যবসায় নিয়োজিত। শংকর কুমার সাহা একজন হিন্দু ধর্মাবলম্বী। তাই হিন্দুধর্মের জাতিবর্ণ প্রথার নিয়ম অনুযায়ী তিনি পৈতৃক পেশাকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করেছেন। বর্ণপ্রথার নিয়ম অনুসারে তিনি সহজে এ পেশা পরিবর্তন করতে পারবেন না।

সুতরাং বলা যায়, শংকর কুমার জাতিবর্ণ প্রথার অন্যতম বৈশিষ্ট্য পৈত্রিক ব্যবসার ভিত্তিতে নিজ পেশা গ্রহণ করেছেন।

4 views

Related Questions