1 Answers

উদ্দীপকে এক্ষেত্রে ফারহানের চরিত্রের বৈশিষ্ট্যগুলো যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যকে ব্যক্ত করে। কেননা যুক্তিবিদ্যা মূলত যুক্তি বিষয়ক আলোচনা বা বিদ্যা। এটি এমন একটি বিজ্ঞান যা বৈধ যুক্তি থেকে অবৈধ খুত্তির পার্থক্য নির্ণয় এবং বৈধ যুক্তির প্রকৃতি নিয়ে আলোচনা করে। যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। আর জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্য আবিষ্কার। অন্যকথায়, জানা বিষয় থেকে অজানা বিষয়ে নতুন কোনো ধারণা গঠন করার মানসিক প্রক্রিয়া হলো অনুমান। উদ্দীপকে ফারহান তার জানা বিষয় থেকে অজ্ঞাত সত্যে উপনীত হয়েছে। অর্থাৎ সে জানত ডোবা, নালা ও পচা আবর্জনা থেকে উৎপাদিত মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। অর্থাৎ ফারহান তার যুক্তিবুদ্ধি দিয়ে বিষয়টি বোঝাতে পেরেছে এবং তার ফলশ্রুতিতে প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছে ও প্রশাসনের সহায়তায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করেছে। এভাবে তার মধ্যে যুক্তিবিদ্যার মূল বৈশিষ্ট্য অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করা, অর্থাৎ সঠিক ও নির্ভুল যুক্তিকে পৃথক করার জন্য অবৈধ বা ভুল যুক্তিবোধ বর্জন করা বৈশিষ্ট্যটি তার চরিত্রে ফুটে উঠেছে। তাই বলা যায়, যুক্তিবিদ্যার জ্ঞান বাস্তব ক্ষেত্রেও বিভিন্ন রকম ভ্রান্তি পরিহার করতে সাহায্য করে।

4 views

Related Questions