1 Answers
উদ্দীপকে প্রিয়ন্তি টিভি সম্পর্কে যে ধারণা ব্যক্ত করেছে তা নিচে ব্যাখ্যা করা হলো-
প্রিয়ন্তি ছোট শিশু। সে কার্টুনপিয়াসী। তাই সে প্রতিদিন হাত- মুখ ধুয়ে সকালের নাশতা খেয়ে টিভিতে কার্টুন দেখে। তার মনে প্রশ্ন জাগে, টিভি অন করলেই কেন আমরা ছবি দেখতে পাই, কথা ও গান শুনতে পাই, এসব বিষয় নিয়ে প্রিয়ন্তি খুবই চিন্তিত হয়ে পড়ে। তাই সে তার বাবার সাহায্য চাইলে তিনিও তার সমস্যার সমাধান দিতে পারেননি। তখন প্রিয়ন্তি ধারণা করল, টিভি মনে হয় কথা বলতে পারে। তার বাবা যদি বিষয়টি সম্পর্কে প্রিয়ন্তিকে সঠিক ধারণা দিতেন, তাহলে তার মনে এরূপ ধারণা জন্ম নিত না। ফলে টিভি সম্পর্কে তার ভ্রান্ত ধারণা দূর হতো।
5 views
Answered