1 Answers

উদ্দীপকে প্রফেসর সুনীলবাবু যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি সম্পর্কে যা ব্যক্ত করলেন তা নিচে আলোচনা করা হলো-

কোনো পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিকে যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞা বলে। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের জাত্যর্থের সংক্ষিপ্ত বিবৃতি। জাত্যর্থ হচ্ছে পদের অপরিহার্য গুণাবলি। কোনো পদের এ অপরিহার্য গুণাবলির যখন পরিষ্কার বর্ণনা দেওয়া হয়, তখন তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট পদের সাথে যথার্থভাবে পরিচিত হতে পারি। যৌক্তিক সংজ্ঞায় একমাত্র জাত্যর্থ প্রকাশের মাধ্যমেই পদের অর্থকে ব্যক্ত করা যায়।. যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ বলেন, 'একটি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি অথবা আধুনিক ভাষায় এটি হচ্ছে কোনো একটি পদের জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি।”

সুতরাং যৌক্তিক সংজ্ঞার কাজ হলো সংশ্লিষ্ট পদের অপরিহার্য গুণাবলি প্রকাশ করা। আর বিবরণ পদটির উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ প্রকাশ করে মাত্র। তাছাড়া যৌক্তিক সংজ্ঞা কোনো পদের জাত্যর্থের পরিপূর্ণ দিক প্রকাশ করে বলে যৌক্তিক সংজ্ঞা হলো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যৌক্তিক সংজ্ঞাদানের সহজ উপায় পদের আসন্নতম জাতিকে এবং ঐ বিশেষ পদটির বিভেদক লক্ষণকে উল্লেখ করা।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা যুক্তিবিদ্যার অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক। যৌক্তিক সংজ্ঞার মধ্য দিয়েই কোনো পদের অর্থ স্পষ্ট ও পরিষ্কার করা যায়। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমেই পদের দুর্বোধ্যতা ও জটিলতা দূর করা যায়। সুতরাং যৌক্তিক সংজ্ঞার প্রকৃতির গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions