1 Answers
রিতার মা তাকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেন। WHO-এর মতে, প্রজনন স্বাস্থ্য শুধু প্রজননতন্ত্রের কার্য এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ, অসুস্থতার অনুপস্থিতিকেই বোঝায় না, এটি শারীরিক, মানসিক, সামাজিক, কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থাকে বোঝায়।
সকল বয়সের নারী-পুরুষেরই প্রজনন স্বাস্থ্য রক্ষা করা প্রয়োজন। প্রজনন স্বাস্থ্যজনিত রোগ সম্পর্কে ধারণা, কুসংস্কারমুক্ত থাকা, যৌন ও প্রজনন নিরাপত্তা নিশ্চিত করা, গর্ভকালীন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। প্রজনন স্বাস্থ্যের কিছু উপাদান রয়েছে। যথা- বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, উপযুক্ত বয়সে গর্ভধারণ, শিশুর জন্মপূর্ব যত্ন, নবজাতকের পরিচর্যা, মা ও শিশুর পুষ্টি, অনিরাপদ গর্ভপাত রোধ, পরিবার পরিকল্পনা, প্রজননতন্ত্রের বিভিন্ন রোগের সেবা ও রোগ প্রতিরোধ, মেনোপজজনিত সমস্যা ইত্যাদি। প্রতিটি ব্যক্তিকেই তার শরীর সুস্থ রাখার জন্য প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানা উচিত।