1 Answers
রিতার ছেলের পেটের অসুখের জন্য ডাক্তার জীবাণু হতে দূরে থাকা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হতে বলেন।
খোলা খাবার, অপরিষ্কার হাতে খাদ্য গ্রহণ, ভালোভাবে না ধুয়ে খাদ্য- সংরক্ষণ ও অপরিষ্কার পাত্রে খাবার রাখলে সহজেই খাবার বিভিন্ন অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এছাড়া দূষিত পানি পান করলে খাদ্য ও পানি উভয়ের মাধ্যমেই বিভিন্ন সংক্রামক রোেগ আমাদের দেহে প্রবেশ করে। যেমন-টাইফয়েড, কলেরা, আমাশয়, ডায়রিয়া প্রভৃতি রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে লক্ষ রাখাটা জরুরি।
এ লক্ষ্যে টাটকা, তাজা শাকসবজি, মাংস, ফলমূল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। খাদ্য প্রস্তুতের সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও পানি ব্যবহার করতে হবে। যথাযথভাবে পরিষ্কার কনটেইনারে খাদ্য সংরক্ষণ করা উচিত। খাওয়া ও পরিবেশনের সময় ভালোভাবে হাত মুখ ধুয়ে নিতে হবে। বাসি-পচা খাবার পরিত্যাগ করতে হবে। আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। খাদ্যকে ঢেকে রাখতে হবে। বিশেষ করে খাদ্যদ্রব্য তৈরি, সংরক্ষণ, পরিবেশন প্রতিটি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
উল্লিখিত বিষয়ে সচেতন থাকলে সহজেই পেটের অসুখের মতো সংক্রামক রোগ হতে শিশুকে রক্ষা করা সহজ হবে। রিতার চিকিৎসক রিতাকে এসব বিষয়েই সচেতন হওয়ার পরামর্শ দেন।