1 Answers
নবজাতক শিশুর পরিচর্যা সম্পর্কে সুরভিকে বিশেষ যত্নবান হতে হবে। জন্মের পর নবজাতকের বিশেষ পরিচর্যা ও যত্নের প্রয়োজন রয়েছে। নবজাতক অবস্থায় শিশু মৃত্যুহার সবচেয়ে বেশি। পরিচর্যার মাধ্যমেই নবজাতককে দৈহিক ও মানসিক দিক থেকে সুস্থভাবে গড়ে তোলা সম্ভব।
জন্মের পরপরই সুরভির শিশুর শরীর একটি পাতলা নরম সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে আরেকটি শুকনা কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে। এরপর শিশুকে শালদুধ দিতে হবে। জন্মের কমপক্ষে তিন দিন পর নবজাতককে গোসল করানো উচিত। হালকা গরম পানি দিয়ে গোসল করাতে হবে। অলিভ অয়েল, বেবি অয়েল ও বেবি সোপ দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। জন্মের পরপরই নবজাতক না কাঁদলে বুঝতে হবে অক্সিজেন পাচ্ছে না। তখন কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। নাভি না শুকানো পর্যন্ত তার বিশেষ যত্ন নিতে হবে। মলমূত্র ত্যাগের পর দ্রুত তা পরিষ্কার করতে হবে। শিশুটি যেন আরামদায়ক ও নিরিবিলি পরিবেশে ঘুমাতে পারে সে ব্যবস্থা করতে হবে।
এছাড়াও মুক্ত আলো-বাতাসপূর্ণ ঘরে তার শিশুকে রাখতে হবে। শরীরে তেল মালিশ করে সকালের নরম রোদে রাখতে হবে। এতে ভিটামিন ডি সঞ্চিত হবে এবং হাড় শক্ত হবে। নাভি পড়ার পর নবজাতককে পেশির ব্যায়াম করাতে হবে। অসুস্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে।