মি. ইসলাম তার প্রতিষ্ঠানে কর্মীদের প্রেষণাদানে কোন পদ্ধতির বিষয়ে যত্নবান? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
মি. ইসলাম তার কর্মীদেরকে প্রেষণাদানের ক্ষেত্রে অনার্থিক প্রেষণা পদ্ধতি প্রয়োগ করেন।
অনার্থিক প্রেষণা প্রেষণার একটি অন্যতম উপাদান। কাজের সুষ্ঠু পরিবেশ প্রদান, উত্তম ব্যবহার, প্রশিক্ষণ ইত্যাদি প্রদানের মাধ্যমে যে প্রেষণা প্রদান করা হয়, তাকে অনার্থিক প্রেষণা বলা হয়।
উদ্দীপকের মি. ইসলাম ঢাকার খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারী। তিনি নিজ হাতে ব্যবসায় শুরু করেছেন এবং অনেককেই কাজ শিখিয়েছেন। এখন অনেকেই দক্ষ কারিগর। তিনি সবার সাথে আন্তরিকভাবে মেশেন। কর্মীদের ভালো পরিবেশ সম্পর্কে সতর্ক থাকেন এবং বেড়াতেও নিয়ে যান। কেননা প্রতিষ্ঠানের কর্মীদের কাজের সুষ্ঠু পরিবেশ প্রদান করা, আন্তরিক সম্পর্ক বজায় রাখা, দক্ষ তত্ত্বাবধায়ন করা, বেড়াতে যাওয়া ইত্যাদি অনার্থিক প্রেষণার আওতায় পড়ে যার সাহায্যে কর্মীরা তাদের মনোবল বৃদ্ধি করে থাকে এবং দক্ষতা উন্নয়নের সাথে সাথে প্রাতিষ্ঠানিক উন্নয়নে তৎপর হয়। অনার্থিক প্রেষণার ফলে ব্যবস্থাপকগণ কর্মীদের সাথে তাদের সুযোগ-সুবিধা জানাতে পারে। ফলে প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যবস্থাপকগণের কাছ থেকে বিভিন্নভাবে সাহায্য পাওয়া যায়।