কর্মীদের পদোন্নতিতে মি. শ্যামল দত্ত প্রতিষ্ঠানে কোন পদক্ষেপ অনুসরণ করেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
4 views
1 Answers
কর্মীদের পদোন্নতিতে মি. শ্যামল দত্ত জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি অনুসরণ করেন।
কোনো পদ হতে উচ্চতর পদে কাউকে পদোন্নতির ক্ষেত্রে যদি চাকরির মেয়াদ বিবেচনায় বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করা হয় তবে তাকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি বলে।
উদ্দীপকে মি. শ্যামল দত্ত তার উৎপাদনশীল তৈরি পোশাক কারখানায় নিয়োজিত কর্মীদের যোগদানের সময় বিবেচনা করে পদোন্নতি দেন। এক্ষেত্রে তিনি মূলত চাকুরে হিসেবে মোট কার্যকাল, প্রতিষ্ঠানে বিশেষ পদে মোট কার্যকাল, প্রতিষ্ঠানে মোট কার্যকাল এবং স্থায়ী কর্মী হিসেবে স্থায়ী পদে কার্যকাল বিবেচনা করে পদোন্নতি দেন। তাই বলা যায়, কর্মীদের পদোন্নতিতে মি. শ্যামল দত্ত জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি অনুসরণ করেন।
4 views
Answered