1 Answers
প্রগতি লি. কোং প্রথমে নিয়ন্ত্রণের আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা অনুসরণ করেছেন।
নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো ত্রুটি বা বিচ্যুতি নিরূপণপূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এ বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে সম্পাদিত কার্য পরিমাপ করে তা আদর্শ মানের সাথে তুলনা করাই এ পর্যায়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরূপ তুলনার ক্ষেত্রে সংখ্যাত্মক বিচ্যুতি নিরূপণের চেষ্টা করা হয়।
উদ্দীপকে প্রগতি লি. কোম্পানি একটি আন্তর্জাতিকমানের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উন্নতমানের পোশাক তৈরির জন্য বাজারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। ২০১৩ সালে এ প্রতিষ্ঠান শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরষ্কৃত হয়। ২০১৪ সালে এ প্রতিষ্ঠান তাদের উৎপাদন মাত্রা বাড়িয়ে বছরে ৫ লক্ষ একক ধার্য করে। কিন্তু ২০১৪ সালের জুলাই মাসে দেখেন মাত্র ২ লক্ষ একক পোশাক তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটি-বিচ্যুতিগুলো খুঁজে বের করে পদক্ষেপ নেয়। এখানে কার্যবিচ্যুতি প্রকৃত কার্যফল- আদর্শ মান অর্থাৎ জুলাই পর্যন্ত ২,০০,০০০ - ২,৫০,০০০ একক (জুন পর্যন্ত) = বিচ্যুতি - ৫০,০০০ একক। উদ্দীপকে মূলত নিয়ন্ত্রণের আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা অনুসরণ করেছেন।