1 Answers

উদ্দীপকে রফিকের ব্যবসায়ে প্রথমত প্রাকৃতিক পরিবেশের প্রভাব বেশি ছিল।

কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। উদ্দীপকে রফিক বিভিন্ন মৌসুমি পণ্যের ব্যবসায় করে। ধানের সময় ধান কিনে মজুদ করে রাখে। পরে বিক্রি করে। এভাবে রবিশস্যের সময় রবিশস্য, পাটের সময় পাট প্রভৃতি পণ্যের সময়োপযোগী ব্যবসায় করে থাকে। বন্যা, বর্ষা, খরা ইত্যাদি কারণে উৎপাদন হ্রাস-বৃদ্ধি বিবেচনায় নিয়ে সে এতদিন ব্যবসায় করেছে, যা প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত। সে জলবায়ু, ভূপ্রকৃতি, নদনদী, পাহাড়-পর্বত, মৃত্তিকা, উদ্ভিদজগৎ, প্রাণিজগৎ, খনিজ সম্পদ, জনগোষ্ঠী প্রভৃতি বিবেচনায় এনে ব্যবসায় করছে বিধায় তার ব্যবসায়ে প্রাকৃতিক পরিবেশের প্রভাব বেশি ছিল।

4 views

Related Questions