1 Answers

উদ্দীপকে মি. মিজানের ব্যবসায়ে রাজনৈতিক পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়।

দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদির সমন্বয়ে গড়ে ওঠা রাজনৈতিক পরিবেশ একটি দেশের ব্যবসায়ের সফলতা বা ব্যর্থতায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

মি. মিজানের নিউমার্কেটের একজন কাপড় ব্যবসায়ী। তিনি হরতালের কারণে শহরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তার দোকান বন্ধ রাখেন। এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। দেশের বা সরকারের স্থিতিশীলতা, রাজনৈতিক দল, হরতাল প্রভৃতি রাজনৈতিক পরিবেশের উপাদান। সুতরাং, মি. মিজানের ব্যবসায়ে রাজনৈতিক পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়।

5 views

Related Questions