1 Answers

জনাব রমিজের ব‍্যবসায়ে রাজনৈতিক পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়।

সরকার, সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি উপাদানের সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি, প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা-বাণিজ্য প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসায়- বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে।

উদ্দীপকের অর্মশ্রী ক্লথ স্টোরস এর স্বত্বাধিকারী জনাব রমিজের জুন- জুলাই মাসে হরতালের কারণে অনেকদিন দোকান বন্ধ রাখতে হয়েছিল। তাই বিক্রয় কম হওয়ায় মূলধন আটকে গিয়েছিল। যেহেতু হরতাল রাজনৈতিক উপাদানের অন্তর্ভুক্ত। আর হরতালের কারণে জনাব রমিজের ব্যবসায় মন্দা যাচ্ছিল। তাই বলা যায়, জনাব রমিজের ব্যবসায়ে রাজনৈতিক পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়।

5 views

Related Questions