1 Answers
ব্যবসায়িক পরিবেশের সামাজিক উপাদানের ফলে জনাব রমিজ বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আমি মনে করি।
সামাজিক পরিবেশ জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্য প্রভৃতি উপাদানে সমন্বয়ে গঠিত। সামাজিক পরিবেশে সমাজের জনগণের ধর্মীয় বিশ্বাস, ধ্যান-ধারণা, শিক্ষা-দীক্ষা ও আচার-আচরণের মাধ্যমে সৃষ্টি হয় বলে ব্যবসায়ের ওপর এর প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান।
উদ্দীপকের অর্মশ্রী ক্লথ স্টোরস এর স্বত্বাধিকারী জনাব রমিজকে জুন- জুলাই মাসে হরতালের কারণে অনেকদিন দোকান বন্ধ রাখতে হয়েছিল। তাই বিক্রয় কম হওয়ায় মূলধন আটকে গিয়েছিল। জনাব রমিজ আগামী ঈদে বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। ঈদ সামাজিক পরিবেশের ধর্মীয় মনোভাব, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্তর্ভুক্ত উপাদান। ঈদের সময় বাংলাদেশের মতো মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে পোশাকের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। ফলে পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের অত্যন্ত ভীড় দেখা যায় এবং প্রচুর বিক্রয় হয়।
তাই বলা যায়, জনাব রমিজ ব্যবসায়িক পরিবেশের সামাজিক উপাদানের ফলে বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।