1 Answers

উদ্দীপকে আবিরের ব্যবসায়ে নৈতিকতার অভাব রয়েছে। ভালোমন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই হলো নৈতিকতা। ব্যবসায় সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হওয়ায় এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি অধিক তাৎপর্যপূর্ণ।

উদ্দীপকের আবির মাছে বিষাক্ত ফরমালিন মিশ্রিত করে তা গ্রাহকের নিকট বিক্রি করে। কিন্তু খাদ্যসামগ্রীকে ফরমালিন বা অন্য যেকোনো বিষাক্ত সামগ্রী মিশ্রণ করা অনৈতিক কাজ। ফরমালিন বা অন্য কোনো বিষ মিশ্রিত সামগ্রী গ্রহণের ফলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের জটিল রোগের সৃষ্টি হয়। অর্থাৎ আবির অনৈতিকভাবে মাছ বিক্রি করে মুনাফা অর্জন করছে।

সুতরাং পণ্যের ভালো-মন্দের বিচারে আবিরের ব্যবসায়ে নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়।

4 views

Related Questions