1 Answers
উদ্দীপকে 'জেসা' নামক প্রতিষ্ঠানে অনার্থিক প্রেষণার সুষ্ঠু কর্ম পরিবেশের অভাব পরিলক্ষিত হয়।
কর্মী যে পারিপার্শ্বিকর্তায় কাজ করে তা কর্মবান্ধব হওয়াকেই সুষ্ঠু কর্মপরিবেশ হিসেবে গণ্য করা হয়। পর্যাপ্ত জায়গা, আলো-বাতাসের সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজানো-গুছানো পরিবেশ, উপযুক্ত নিয়ম-নীতি, উত্তম শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক সবমিলিয়েই প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে ওঠে। কর্মী যেখানে কাজ করে সেই স্থানের পরিবেশ উন্নত হলে তা কর্মীদের মনোবল উন্নত করে। এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা যেমন- পর্যাপ্ত ওয়াশ রুম, সুপরিসর কেন্টিন, বিশ্রামাগার, প্রার্থনাগার ইত্যাদির ব্যবস্থা থাকলে কর্মীরা খুশি হয়।
উদ্দীপকে 'জেসা' নামক একটি খেলনা তৈরির কারখানায় ২০০ জন শ্রমিক কাজ করে। পর্যাপ্ত পাখার অভাবে শ্রমিকরা ঘর্মাক্ত শরীরে কাজ করে। পুরো কারখানায় মাত্র ১৫টি পাখা ও ৬টি বাথরুম আছে। অতিরিক্ত গরমের কারণে প্রায়ই শ্রমিকেরা অসুস্থ হয়ে যায়। তাই বলা। যায়, উদ্দীপকে 'জেসা' নামক প্রতিষ্ঠানে অনার্থিক প্রেষণার সুষ্ঠু কর্ম পরিবেশের অভাব পরিলক্ষিত হয়।