1 Answers

উদ্দীপকে মি. হাসানের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব পরিলক্ষিত হয়।

সিদ্ধান্ত গ্রহণে যেখানে কর্মীদের মতামত গ্রহণ করা হয়, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অধিক সময় ব্যয় হলেও কর্মীদের মনোবল অটুট থাকে।

উদ্দীপকে মি. হাসান তার কারখানার সিদ্ধান্ত গ্রহণে সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ গ্রহণ করেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানে উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পায়। অর্থাৎ মি. হাসানের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে নেতা প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। এরূপ নেতৃত্বের অধীনে কর্মীদের মনোবল, নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, মি. হাসানের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব পরিলক্ষিত হয়।

5 views

Related Questions