1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন হয়' এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। এরূপ নেতৃত্বের অধীনে কর্মীদের মনোবল, নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধি পায়। উদ্দীপকে আশিক তার আত্মবিশ্বাস, দূরদর্শিতা এবং কর্মীদের সাথে উত্তম আচরণের ফলে ব্যবসায়ে সফলতা লাভ করেন। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেন। গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন। উদ্দীপকে আশিকও তার প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন। সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।

5 views

Related Questions