1 Answers
ডরিন লি. এ মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান। যে নেতৃত্ব ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তন বা অধস্তনদের ওপর সর্বতোভাবে নির্ভর করেন তাকে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বের ক্ষেত্রে নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দেয় কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তার কোনো ভূমিকা থাকে না। উদ্দীপকে ডরিন লি. এর ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ নিজেদের খেয়ালখুশিমতো কার্য পরিচালনা করেন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব রশীদ লক্ষ্য নির্ধারণ করে দিয়ে তিনি উদাসীন থাকে। যা লাগামহীন নেতৃত্বের সাথে সংগতিপূর্ণ। সুতরাং ডরিন লি. এ মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
5 views
Answered