1 Answers
ফাহিম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক কর্মীদের ওপর স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করে থাকেন। যখন নেতা সকল ক্ষমতা তার নিজের হাতে রেখে কাজ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেই মুখ্য ভূমিকা রাখেন, তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলা হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা স্বৈরাচারী মনোভাব পোষণ করে এবং নিজের পছন্দমতো কাজ পরিচালনা করেন। এখানে অনেক সময় কাজ আদায় করতে গিয়ে নেতা শাস্তির ব্যবস্থা ও ভয়-ভীতি প্রদর্শন করে থাকেন। নেতার ইচ্ছাই এখানে মুখ্য। এ নেতৃত্বকে সামরিক নেতৃত্বের সাথে তুলনা করা হয়। কর্মীদের সাথে কোনো আলাপ-আলোচনা না করে নিজের ধারণা থেকেই সিদ্ধান্ত গ্রহণ করেন। কর্মীদের দ্বারা জোরপূর্বক কাজ আদায় করে নেন। উদ্দীপকে দেখা যায়, ফাহিম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জনাব অরূপ এককভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। অধীনস্থদের মতামত আমলে নেন না এবং জোরপূর্বক সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। যেহেতু জনাব অরূপ সকল ক্ষমতা নিজের কাছে - কুক্ষিগত রাখেন যা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, ফাহিম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক কর্মীদের ওপর স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করে থাকেন।