1 Answers

উদ্দীপকে সিন্ধু এন্টারপ্রাইজের দিক থেকে মহিমা একজন আচরণে অনুমিত অংশীদার। 

যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।

উদ্দীপকে জারিন, মুক্তা ও বিন্দু মৌখিক সম্মতির ভিত্তিতে সিন্ধু এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। আচরণগত কারণে মহিমাকে উক্ত ব্যবসায়ের অংশীদার ভেবে সিদ্দিকুর রহমান সিন্ধু এন্টারপ্রাইজে মূলধন ২ লাখ টাকা বিনিয়োগ করেন। মাহিমা ব্যবসায়ে এমন আচরণ করে যার দরুন তাকে সিন্ধু এন্টারপ্রাইজের অংশীদার মনে করেন। এ ধরনের অংশীদারকে আচরণে অংশীদার বলা হয়। তাই বলা যায়, উদ্দীপকে সিন্ধু এন্টারপ্রাইজের দিক থেকে মহিমা একজন আচরণে অনুমিত অংশীদার।

5 views

Related Questions