1 Answers
উদ্দীপকের সুমী কর্মী অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার ব্যবসায়ে মূলধন হিসেবে কোনো অর্থ বিনিয়োগ করে না। তবে চুক্তি অনুযায়ী অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ- ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে।
উদ্দীপকে রনি, জনি ও তাদের আরও ৫ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি কম্পিউটার ব্যবসায় শুরু করলেন। সুমি কম্পিউটার বিষয়ক জ্ঞানে পারদর্শী। সে কারণে এ ব্যবসায়ে তাকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সুমি কোনো মূলধন সরবরাহ করেনি। যেহেতু সুমি মূলধন সরবরাহ না করে শুধু নিজের শ্রম, মেধা ও দক্ষতাকেই পুঁজি হিসেবে নিয়োগ করেছে। তাই বলা যায়, উদ্দীপকের সুমী কর্মী অংশীদার।
4 views
Answered