1 Answers
রাশেদ নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায়ও সক্রিয় অংশীদারের ন্যায় অসীম হয়।
উদ্দীপকে রাশেদ ও শাহেদ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। রাশেদ ব্যবসায়ে ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করে। কিন্তু খুলনায় একটি বেসরকারি এনজিওতে চাকরিরত থাকার কারণে সে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদারি ব্যবসায়ে অংশীদার মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। উদ্দীপকে রাশেদও মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। তাই বলা যায়, উদ্দীপকে রাশেদ নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার।