1 Answers

উদ্দীপকে কম্পিউটার সার্ভিসিং প্রতিষ্ঠানের অংশীদার মামুন একজন মুনাফাভোগী অংশীদার।

যে অংশীদার ব্যবসায়ে মূলধন সরবরাহ এবং মুনাফা ভোগ করে কিন্তু লোকসান বহন করে না তাকে মুনাফাভোগী অংশীদার বলে।

মামুন, হিরণ ও মুমিন একত্রে কম্পিউটার সার্ভিসিং প্রতিষ্ঠান গড়ে তোলে। তারা তিনজনই সমপরিমাণ মূলধন সরবরাহ করে। তবে হিরণ ও মুমিন লোকসান বহন করলেও মামুন কোনো লোকসান বহন করে না। উদ্দীপকে মামুন মূলধন সরবরাহ এবং মুনাফা ভোগ করলেও লোকসান বহন করে না, যা মুনাফাভোগী অংশীদারের বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।

সুতরাং, মামুন একজন মুনাফাভোগী অংশীদার।

4 views

Related Questions