1 Answers
উদ্দীপকে হায়দার একজন সীমিত অংশীদার।
যে সকল অংশীদারের দায় সীমিত অর্থাৎ ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন দ্বারা যাদের দায় সীমাবদ্ধ তাদেরকে সীমিত অংশীদার বলে।
উদ্দীপকে দেখা যায়, সর্বজনাব মুশফিক, মুকিত ও হায়দার তিনজন মিলে অংশীদারি ব্যবসায় গড়ে তোলেন। প্রত্যেকের পুঁজির পরিমাণ যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকা। চুক্তিপত্রের ধারা অনুযায়ী হায়দার তার প্রদত্ত মূলধন সীমার চাইতে বেশি দায় গ্রহণ করবে না। অর্থাৎ ২ লাখ টাকার বেশি দায় নিতে পারবে না। ব্যবসায় পরিচালনায় অংশ গ্রহণ করতে পারবে না কিন্তু চুক্তি অনুযায়ী ব্যবসায় থেকে মুনাফা ভোগ করতে পারবে। চুক্তি অনুযায়ী তার দায় বিনিয়োগকৃত মূলধন বা অন্যকোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ পর্যন্ত সীমাবদ্ধ হতে পারে। তাই বলা যায়, হায়দার একজন সীমিত অংশীদার।
6 views
Answered