1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে রাজন ও বাঁধন সাধারণ বা সক্রিয় অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে। এরূপ অংশীদার চুক্তি মোতাবেক অথবা সমান হারে লাভ-লোকসান বণ্টন করে নেয়। উদ্দীপকে রাজন, সাজন ও বাঁধন তিনজন অংশীদার হলেও সাজন ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু রাজন ও বাঁধন ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে, যা উল্লিখিত সাধারণ বা সক্রিয় অংশীদারের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ।
সুতরাং, উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে রাজন ও বাঁধন সাধারণ বা সক্রিয় অংশীদার।
5 views
Answered