1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে গৃহীত লক্ষ্যমাত্রাটি প্রকৃতিভিত্তিক হলো লক্ষ্য।

লক্ষ্য হলো পরিকল্পনার মূল অভিপ্রায় বা প্রত্যাশিত ফল। ভবিষ্যৎ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে।

উদ্দীপকে জনাব নাফিস বৃহৎ টেক্সটাইল কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানটির সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটি বার্ষিক ১২ কোটি মিটার কাপড় উৎপাদনের পরিকল্পনা নেয়। জনাব নাফিস তা বাস্তবায়নের জন্য 'ক্রয় ব্যবস্থাপককে ১২ লক্ষ বেল তুলা আমদানির নির্দেশ দেন। অর্থাৎ সার্বিকভাবে প্রতিষ্ঠানের জন্য একটি লক্ষ্যমাত্রা ঠিক করা হয় এবং তার আলোকে বিভিন্ন বিভাগে লক্ষ্য নির্ধারণ করা হয়। এক্ষেত্রে প্রকৃতি ও পরিধি অনুযায়ী লক্ষ্যকে উদ্দেশ্য, মিশন, সীমারেখা, বাজেট, কোটা, টার্গেট ইত্যাদি নামে অভিহিত করা হয়ে থাকে।

5 views

Related Questions