1 Answers

উদ্দীপকের মি. মেরী উচ্চ স্তরের ব্যবস্থাপক।

প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে। কোনো কোম্পানির পরিচালকমণ্ডলী, পরিচালকমন্ডলীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সচিব ও ক্ষেত্রবিশেষে জেনারেল ম্যানেজার এ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত।

উদ্দীপকের মি. মেরী একটি পোশাক কারখানার পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ কাজের সাথে জড়িত। তিনি ২০১৫ সালে ১১ লক্ষ পিচ প্যান্ট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। যা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের কাজ। তাই বলা যায়, উদ্দীপকের মি. মেরী উচ্চ পর্যায়ের বা স্তরের ব্যবস্থাপক।

6 views

Related Questions