1 Answers
জনাব সাদেকের ২০১৩ সালের জন্য গৃহীত পরিকল্পনা একার্থক পরিকল্পনা।
সঠিক পরিকল্পনা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য নকশা হিসেবে ব্যবহৃত হয়। একার্থক পরিকল্পনা একটি কাজের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য একবারই ব্যবহার করা হয়। কাজটি সম্পাদিত হলে বা নির্ধারিত সময় শেষ হলে পরিকল্পনাটির কার্যকারিতা শেষ হয়ে যায়।
জনার সাদেক ২০১৩ সালের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তার পরিকল্পনাটির ব্যাপ্তি ২০১৩ সালের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ ২০১৩ সালের পর তার পরিকল্পনাটির কার্যকারিতা শেষ হয়ে যাবে। তাই এটি একটি একার্থক পরিকল্পনা। তাই বলা যায়, নির্দিষ্ট সময়ের লক্ষ্য অর্জনের জন্য গৃহীত জনাব সাদেকের ২০১৩ সালের পরিকল্পনা একার্থক পরিকল্পনা।
5 views
Answered