1 Answers

জনাব কবিরের প্রতিষ্ঠানে ঊর্ধ্বতনদের গৃহীত নেতৃত্ব স্বৈরতান্ত্রিক।

স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে। নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়। এরূপ নেতৃত্ব নেতার জন্য সন্তুষ্টবর্ধক হলেও জনশক্তি সর্বদা এরূপ নেতৃত্বকে অপছন্দ করে।

উদ্দীপকে জনাব কবিরের প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করতে চান এবং ভুল হলে বকাঝকা করেন। কর্মীদের প্রতি সর্বদা নেতিবাচক মনোভাব পোষণ করেন এবং তারা নিজেদের চিন্তাধারাকে সবসময় প্রাধান্য দেন কিন্তু কর্মীদের পরামর্শ গ্রহণ করেন না। তাই আমরা বলতে পারি জনাব কবিরের প্রতিষ্ঠানে ঊর্ধ্বতনদের গৃহীত নেতৃত্ব স্বৈরতান্ত্রিক।

5 views

Related Questions