1 Answers

উদ্দীপকে জনাব পাপিয়া গোমেজ স্বৈরতান্ত্রিক বা প্রভুত্বমূলক পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়ে থাকেন।

যে নেতৃত্ব কৌশলে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে' এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক বা প্রভুত্বমূলক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয়। এক্ষেত্রে কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়।

উদ্দীপকে জনাব পাপিয়া গোমেজ শাপলা ডাইং কোম্পানির ব্যবস্থাপক। তিনি সবসময় নিজস্ব কর্তৃত্ব ও ক্ষমতাবলে অধস্তনদের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করে কাজ আদায়ের চেষ্টা করেন। তিনি যে পদ্ধতিতে নেতৃত্ব দেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে। তাই বলা যায়, জনাব পাপিয়া গোমেজ তার প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব প্রদান করেন।

5 views

Related Questions