1 Answers
এনাম এন্টারপ্রাইজের সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের মতামতের গুরুত্ব দেওয়ায় প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুনাফা বৃদ্ধি পেয়েছে যা যথার্থ। যে নেতৃত্বে অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করা হয়, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এ ধরনের নেতৃত্বে কর্মীদেরকে উৎসাহিত করা হয়। যেকোনো বিষয়ে নেতা তার অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে কর্মীরা নেতার প্রতি আস্থাশীল হয় এবং নেতা কর্মীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করেন। গণতান্ত্রিক নেতৃত্বের ফলে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সকলের মতামতের সুযোগ সৃষ্টি হয়। গণতান্ত্রিক নেতৃত্বের মাঝে থাকে সাম্য ও মত প্রকাশের স্বাধীনতা। এর ফলে সংগঠন অধিক ফলপ্রসূ ও কার্যকর হয়। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং উৎপাদন মানসম্মত ও অধিক হয়। উদ্দীপকে দেখা যায়, এনাম এন্টারপ্রাইজে সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়। ফলে কর্মীদের নিজেদের মতামত গৃহীত হয়েছে বিধায় উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে তারা অধিকতর সচেষ্ট থাকে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, অপচয় হ্রাস পায় বিধায় উন্নয়ন ও মুনাফা বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, এনাম এন্টারপ্রাইজের সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের মতামতের গুরুত্ব দেওয়ায় প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুনাফা বৃদ্ধি পেয়েছে যা যথার্থ।