1 Answers

বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য কর্মীকেন্দ্রিক নেতৃত্ব উপযোগী। উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো-মন্দ বিশেষ বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয় তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব ধারণায় নেতা প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে কর্মীদের নিকট থেকে উত্তম সহায়তা লাভের ওপর অধিক গুরুত্ব প্রদান করে। কর্মকেন্দ্রিক নেতৃত্ব ধারণা অপেক্ষা এরূপ ধারণা আধুনিক বলে বিবেচিত হয়ে থাকে। ABC সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদক ব্যবস্থাপক জনাব সাব্বির কর্মীদের কাছ থেকে বেশি কাজ তিনি সময় ও মান অনুযায়ী নির্দিষ্ট করে দেন এবং এর ভিত্তিতে কাজ হচ্ছে কিনা তা তদারকি করেন। তবে কর্মীদের কাছ থেকে বেশি কাজ আদায়কেই গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি কর্মীদের কোনো সুযোগ-সুবিধা দেন না। কর্মীদের চাইতে প্রতিষ্ঠানের উৎপাদনকেই প্রাধান্য দেন। কর্মীরা এ অবস্থার উত্তরণ চায়। উদ্দীপকে এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনাব সাব্বিরকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব পরিহার করে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করতে হবে। অর্থাৎ জনাব সাব্বিরকে উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো-মন্দ, উৎসাহ-আগ্রহ বিশেষ বিবেচনায় নিয়ে নেতৃত্ব প্রদান করতে হবে। তবেই প্রতিষ্ঠান তার উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। তাই বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য কর্মীকেন্দ্রিক নেতৃত্ব উপযোগী বলে আমি মনে করি।

5 views

Related Questions