1 Answers

উদ্দীপকে শাহজাদা মিঞা যে লঞ্চ ব্যবসায়ের পরিকল্পনা নিয়েছিলেন সময় বিবেচনায় তা স্বল্পমেয়াদি পরিকল্পনা।

স্বল্প সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। অর্থাৎ এক বছরের কম সময়ের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা গৃহীত হয়।

উদ্দীপকে মুদি দোকানদার শাহজাদা মিঞা লঞ্চ কিনে যে ব্যবসায় পরিচালনা করতে চেয়েছিলেন তা ছিল স্বল্পমেয়াদি পরিকল্পনা। কারণ তিনি স্বল্প সময়ের (৬ মাসের) মধ্যে লঞ্চের ব্যবসায়ে নামার চিন্তাভাবনা। - করেছিলেন। এজন্য তিনি মোটামুটি একটা হিসাব করে কিছু সম্পত্তি বিক্রয় করে পুরানো একটা লঞ্চ কিনে ব্যবসায়ে নেমে পড়লেন। স্বল্পমেয়াদি পরিকল্পনা মাসিক, ত্রৈমাসিক এমনকি সাপ্তাহিকও হতে পারে। সাধারণত নির্দিষ্ট সময়ান্তে কার্যক্রম, বাজেট, প্রকল্প ও কর্মপন্থার মাধ্যমে পরিকল্পিত উদ্দেশ্য পূরণের জন্য এ ধরনের পরিকল্পনা প্রণীত হয়। তাই বলা যায়, উদ্দীপকের শাহজাদা মিঞা স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছিলেন।

4 views

Related Questions