1 Answers

জনাব কিবরিয়া অফিসে এসে যেভাবে যোগাযোগ করেন শাব্দিক পদ্ধতি বিচারে তাকে মৌখিক যোগাযোগ বলা যায়।

যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যে বিনিময় করা হয় তখন তাকে শাব্দিক যোগাযোগ বলে। শাব্দিক যোগাযোগের একটি হলো মৌখিক যোগাযোগ। শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হলে তাকে মৌখিক যোগাযোগ বলে। মৌখিক যোগাযোগ সাধারণত সামনাসামনি কথোপকথন, সভা, সাক্ষাৎকার, টেলিফোন কথোপকথন ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে সংবাদ প্রেরক ও প্রাপকের মধ্যে সরাসরি তথ্যের বিনিময় ঘটে। আধুনিক ব্যবসায় যোগাযোগের অধিকাংশই মৌখিকভাবে সংঘটিত হয়। এরিয়া ম্যানেজার জনাব কিবরিয়া প্রতিদিন অফিসে এসে প্রথমেই প্রতিষ্ঠানের সকল পর্যায়ের খবরাখবর জেনে নেন। বিভিন্ন স্থানে নিয়োজিত ডিলারদের সাথে টেলিফোনে কথা বলে বিক্রয়ের সার্বিক অবস্থা জানেন এবং বিক্রয় বাড়ানোর জন্য উৎসাহিত করেন। কথোপকথন বা শব্দের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয়ে থাকে বলেই শাব্দিক পদ্ধতি বিচারে জনাব কিবরিয়ার যোগাযোগকে মৌখিক যোগাযোগ বলা যায়।

4 views

Related Questions