উদ্দীপকের মি. মিয়া অফিসে এসে যেভাবে যোগাযোগ করেন শাব্দিক পদ্ধতি বিচারে তার ধরন ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
মি. মিয়া অফিসে এসে যেভাবে যোগাযোগ করেন শাব্দিক পদ্ধতি বিচারে তাকে মৌখিক যোগাযোগ বলা যায়।
যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যে বিনিময় করা হয় তখন তাকে শাব্দিক যোগাযোগ বলে। শাব্দিক যোগাযোগ দুই প্রকার। যথা- (ক) লিখিত যোগাযোগ, (খ) মৌখিক যোগাযোগ।
শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হলে তাকে মৌখিক যোগাযোগ বলে। মৌখিক যোগাযোগ সাধারণত সামনাসামনি কথোপকথন, সভা, সাক্ষাৎকার, টেলিফোন কথোপকথন ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে সংবাদ প্রেরক ও প্রাপকের মধ্যে সরাসরি তথ্যের বিনিময় ঘটে। আধুনিক ব্যবসায় যোগাযোগের অধিকাংশই মৌখিকভাবে সংঘটিত হয়।
উদ্দীপকে দেখা যায়, মি. মিয়া বিদেশি উৎপাদকের দেশীয় এজেন্ট হিসেবে অনেকদিন কাজ করছেন। সকালে অফিসে এসেই তিনি ম্যানেজারকে ডেকে পাঠান। বন্দর থেকে কী পণ্য গুদামে এসেছে, শিপমেন্ট পর্যায়ে কী কী আছে তা জেনে নেন। অর্থাৎ মি. মিয়া প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা। ম্যানেজার, তার অধস্তন কর্মী। তিনি অফিসে আসার পর অধস্তন কর্মীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করেন।
কথোপকথন বা শব্দের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয়ে থাকে বলেই শাব্দিক পদ্ধতি বিচারে মি. মিয়ার যোগাযোগকে মৌখিক যোগাযোগ বলা যায়।