1 Answers
উদ্দীপকে প্রতিষ্ঠান পরিচালনায় জনাব রিয়ানের যোগাযোগ মাধ্যমটির ধরন হলো মৌখিক যোগাযোগ।
শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হলে তাকে মৌখিক যোগাযোগ বলে। মৌখিক যোগাযোগ সাধারণত সামনা- সামনি কথোপকথন, সভা, সাক্ষাতকার, টেলিফোন কথোপকথন ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে।
উদ্দীপকে জনাব রিয়ান কর্মীদের দিক-নির্দেশনা প্রদানের ক্ষেত্রে প্রতি সপ্তাহে প্রতিটি বিভাগের কর্মীদের নিয়ে আলাদাভাবে দলগত আলোচনা করেন। এতে প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা, কাজের অগ্রগতি সহজেই বুঝে পদক্ষেপ নিতে পারেন। ফলে সংবাদ প্রেরক ও প্রাপকের মধ্যে সরাসরি তথ্যের বিনিময় ঘটে, যাকে মৌখিক যোগাযোগ বলা হয়। এরূপ যোগাযোগ মৌখিক কথাবার্তার মাধ্যমে নিয়তই সংগঠন সদস্য, ক্রেতা-বিক্রেতা 'ও বিভিন্ন ব্যবসায়ীর মধ্যে যোগাযোগ স্থাপিত হয়ে. থাকে। এক্ষেত্রে জনাব রিয়ান তার প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের কর্মীদের নিয়ে মৌখিকভাবে আলোচনা করেন। বর্তমানে ব্যবসায় জগতে অধিকাংশ যোগাযোগই মৌখিক আলাপ-আলোচনার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। তাই বলা যায়, জনাব রিয়ান প্রতিষ্ঠান পরিচালনায় মৌখিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন।