কর্মী উদ্দীপনা সৃষ্টিতে আহসান সাহেবের যোগাযোগ মাধ্যমটির যথার্থতা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে কর্মী উদ্দীপনা সৃষ্টিতে আহসান সাহেবের মৌখিক যোগাযোগ মাধ্যমটি অত্যন্ত যথার্থ।
মৌখিক যোগাযোগের ক্ষেত্রে প্রেরক মৌখিক কথাবার্তা বা আলাপ- আলোচনার মাধ্যমে গ্রাহকের নিকট তার মনের ভাব বা বার্তা প্রেরণ করে থাকে। যোগাযোগের ক্ষেত্রে মৌখিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে আহসান সাহেব কর্মীদের সাথে যোগাযোগের মৌখিক মাধ্যমটি দ্বারা যোগাযোগ করেন। তিনি প্রতিটি বিভাগের কর্মীদের নিয়ে আলাদাভাবে দলগত আলোচনা করেন। মৌখিক যোগাযোগের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা ও কাজের অগ্রগতি বুঝে সহজেই পদক্ষেপ নিতে পারেন। অনেক সময় তার বক্তব্যের দুর্বোধ্যতার ফলে মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশনা বাস্তবায়নে সমস্যায় পড়লেও তা অতি সহজেই সমাধান করে থাকেন। এ পদ্ধতিতে যোগাযোগ স্থাপনের জন্য কোনো রকম আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। এতে প্রতিষ্ঠানের কর্মীরা সহজেই আহসান সাহেবের সাথে সরাসরি কথা বলার সুযোগ পায়। ফলে কর্মীরা সহজে যেকোনো সমস্যার সমাধান পায় এবং তাদের কাজের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়। তারা প্রতিষ্ঠানে নিজেদের মতো করে কাজ করতে পারে। এতে সময় ও অর্থের অপচয় কম হয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন সম্ভব হয়।
পরিশেষে বলা যায়, মৌখিক যোগাযোগের মাধ্যমে মনের ভাবকে স্বাচ্ছন্দ্যে কর্মীদের সামনে তুলে ধরা যায় বলে কর্মীদের মধ্যে কাজের প্রতি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়ে থাকে। ফলে প্রতিষ্ঠানের সাফল্য অর্জন সহজ হয়।